সর্বশেষ

» কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে পূর্ব বিরোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামের এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহাবউদ্দিন (৩২) সোনাতনপুঞ্জি গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুদিন আগে সুরইঘাট এলাকায় সিএনজি অটোরিকশার সিরিয়াল নির্ধারণ নিয়ে শাহাবউদ্দিনের সঙ্গে অন্য এক চালকের বাগ্‌বিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “অটোরিকশার সিরিয়াল ও পূর্ব শত্রুতার জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30