সর্বশেষ

» কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের আজিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামী আলমগীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আলমগীর (৩৮) কে তার নিজ বাড়ি উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের নারাইনপুর গ্রাম থেকে এক সাড়াশি অভিযান চালিয়ে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ জুলাই আজিজুর রহমান (৩৭) গ্রামের মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হলে মসজিদের আঙ্গিনায় আলমগীর গংদের হামলায় গুরুত্বর আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কয়েকদিন থাকার পর মৃত্যুবরণ করেন। নিহত আজিজুর রহমান একই গ্রামের ইজ্জত উল্লার পুত্র। এ হত্যাকান্ডের ঘটনায় আজিজুর রহমানের মা করিবুন নেছা বাদী হয়ে কানাইঘাট থানায় আলমগীরকে প্রধান আসামী করে ১০জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার কয়েকজন আসামী বর্তমানে জেল হাজতে রয়েছেন। প্রধান আসামী আলমগীর উচ্চ আদালত থেকে ৪ সাপ্তাহের জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে পলাতক থাকা অবস্থায় থানা পুলিশ তাকে গ্রেফতার করে। থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামী আলমগীরকে বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031