সর্বশেষ

» কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৬ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ ইয়াহিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইয়াহিয়াকে শনিবার (১৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়। এ বিষয় কানাইঘাট থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা হতে ভোর সাড়ে ৫টার মধ্যবর্তী যে কোন সময়ে কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামের জাকারিয়ার পুত্র আশরাফুল আম্বিয়ার বসত ঘরের কলা’পসিবল গেইটের তালা ভেঙ্গে একটি মটরসাইকেল অজ্ঞাত চোর বা চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় আশরাফুল আম্বিয়া বাদী হয়ে কানাইঘাট থানায় একটি এজহার দায়ের করেন। এজহারের প্রেক্ষিতে শুক্রবার রাত ২টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিক নির্দেশনায়, এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার শ্রীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে চোরাইকৃত মটরসাইকেল সহ শ্রীপুর গ্রামের নুরুল হকের পুত্র ইয়াহিয়াকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ। আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031