- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গত ২১ জুলাই লন্ডনের সোনার গাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার, সাবেক ডেপুটি স্পিকার ও বারবার নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মো. আয়াছ মিয়া। সভা পরিচালনা করেন সদস্য সচিব শাহ শেরওয়ান কামালী।
সভায় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি সিলেট শহরের বন্যা সমস্যা স্থায়ীভাবে প্রতিরোধ, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস ও কবরস্থান নির্মাণের দাবিতে সমন্বিত প্রচারণা এবং সংশ্লিষ্ট মহলে কার্যকর তদবির (লবিং) শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আয়াছ মিয়া, সদস্য সচিব হিসেবে শাহ শেরওয়ান কামালী এবং যুগ্ম আহ্বায়ক (কোষাধ্যক্ষ পদমর্যাদা) হিসেবে বাবুল আহমদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। নবগঠিত এ আহ্বায়ক কমিটি শিগগিরই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ চৌধুরী, কবির আহমদ, মুহাম্মদ আব্দুল খালিক, আবুবক্কর সিদ্দিকী, মুহাম্মদ সাদেকুল আমিন, আঙ্গুর আলী, শাহজাহান করিম, খসরু জামান, ফারুক মিয়া, মুহাম্মদ ফয়জুন, নূর, মুর্শেদ নূর, মিসবা উদ্দিন, শেরওয়ান চৌধুরী, নাসির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের বিভিন্ন সামাজিক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়। সিলেট শহরের বন্যা সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করতে একটি সমন্বিত গবেষণা ও প্রতিবেদন তৈরির লক্ষ্যে একটি স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গবেষণা কার্যক্রম শুরু করেছে। তারা সরেজমিনে সিলেট পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্ট সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছে।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর)-এর বাসিন্দাদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের ধারাবাহিক কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

