- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৩ | সোমবার
ডেস্ক রিপোর্ট : প্রবাসী নির্ভর সমাজসেবী সংগঠন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের ২০২৩-২০২৬ সেশনের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার অনলাইনে সংগঠনের সাধারণ পরিষদের এক সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী শাহিন রশীদ নতুন কমিটি ঘোষনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি মাওলানা মোঃ কামরুল ইসলামকে সভাপতি, প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সাধারন সম্পাদিকা রুলী চৌধুরীকে সাধারণ সম্পাদিকা, প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও সাবেক কোষাধ্যক্ষ সোহেল আহমদ রাহেলকে কোষাধ্যক্ষ এবং প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম লস্করকে সাংগঠনিক সম্পাদক করে ৮২ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
‘ঐক্য ন্যায় ও সততার সাথে, এগিয়ে চলি একসাথে’ এই স্লোগানকে ধারণ করে আগামী তিন বছর এ কমিটি সংগঠনের সার্বিক কর্মকান্ড চালিয়ে যাবে। সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মো: আব্দুল কুদ্দুছ, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কামাল হোসেন, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী এসি আজাদ চৌধুরী, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ সভাপতি ফ্রান্স প্রবাসী মাওলানা মো: আব্দুল করিম।
উল্লেখ্য জকিগঞ্জের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জকিগঞ্জের প্রবাসীদের সমন্বয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের জন্য সংগঠনটি বছরে অন্তত ৩টি খাদ্য ও আর্থিক সহায়তা কর্মসূচী পালন করে আসছে। করোনা, বন্যা সহ সকল প্রাকৃতিক দুর্যোগে সংগঠনের সরব উপস্থিতি ছিল। যখনই প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে সংগঠনটি সর্বাগ্রে এগিয়ে এসেছে। বৃক্ষ রোপন কর্মসূচীর মাধ্যমে গোটা উপজেলার মসজিদ সমুহে বৃক্ষচারা বিতরণের মাধ্যমে সংগঠনটি আলোড়ন সৃষ্টি করে। উপজেলার গুরুত্বপূর্ণ ও বিশেষ ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিবর্গের কর্মের স্বীকৃতিস্বরুপ এ সংগঠন নিয়মিত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকে।
অনুষ্ঠিত সভায়- শিক্ষা বিস্তার, বেকারত্ব দুরীকরণ এবং বিধবা/ স্বামী পরিত্যাক্তা নারীদের উন্নয়নে কাজ করার বিশদ পরিকল্পনা নিয়ে নতুন কার্যকরী কমিটিকে কাজ করার পরামর্শ দেয়া হয়। নিবেদিত প্রাণ রেমিটেন্স যোদ্ধাদের এ সংগঠনের সদস্যদের মাতৃভূমির প্রতি অকৃত্রিম টান সত্যিই প্রশংসার দাবি রাখে। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

