সর্বশেষ

» কানাইঘাটে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে লন্ডনে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. মার্চ. ২০২৩ | বৃহস্পতিবার

প্রবাস চেম্বার ডেস্ক:: কানাইঘাটে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে লন্ডনে সভা অনুষ্ঠিত
সিলেটের কানাইঘাটে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসীদের আয়োজনে লন্ডনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় মাইলেন্ডর একটি রেস্টুরেন্টে কানাইঘাটের ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নাগরিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বশিরুল ইসলাম। ব্যাপক আলোচনা শেষে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে ইন্টারন্যাশনাল স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ নামে আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্বান্ত গৃহিত হয়।

প্রফেসর আব্দুল মালিক এর পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ইজ্জত উল্লাহ, ফারুক আহমদ, নজির আহমদ, সামসুজ্জামান বাহার, আনিসুল হক, মুজিবুর রহমান, কামাল উদ্দিন, ইউসুফ আহমদ, আব্দুর রহমান (বুলবুল), তাজুল ইসলাম, মোস্তফা কামাল, শামীম আহমেদ, আবুল হারিছ, নাজমুল ইসলামসহ ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা।- খবর সংবাদ বিজ্ঞপ্তির

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930