- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» শান্তিগঞ্জ জামলাবাদ মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২২ | মঙ্গলবার
শান্তিগঞ্জ প্রতিনিধি: খতমে নবুয়াত বাংলাদেশের আমীর দেশবরণ্যে প্রবীন আলেমে দ্বীন আল্লামা আব্দুল হামিদ মধুপুরী বলেছেন, দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত নারীরা জাতি তথা গোটা মুসলিম উম্মাহর সম্পদ। দ্বীনি শিক্ষায় শিক্ষিত একজন নারী শুধু একটি পরিবার নয়, গোটা সমাজে কুরআন হাদীসের সুমহান আলো ছড়িয়ে দিতে পারেন। তাই ছেলেদের পাশাপাশি সকল ক্ষেত্রে মেয়েদের দ্বীনি শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদেরকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে প্রতিষ্ঠিত মহিলা মাদরাসাগুলো সুশিক্ষিত নারী তৈরীতে অগ্রনী ভুমিকা পালন করছে। তাই নিজ নিজ অবস্থান থেকে মহিলা মাদরাসাগুলোতে পৃষ্টপোষকতা দেয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। নারীরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে ইহকালিন সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
তিনি রোববার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামলাবাদ খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে হিসেবে বয়ান পেশকালে উপরোক্ত কথা বলেন। রোববার বাদ জোহর মাদরাসা ময়দানে সূচীত মাহফিল মধ্যরাতে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মাহফিলে এলাকার মরহুম ব্যক্তিদের মাগফেরাত, দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ আব্দুস শহীদ জামলাবাদীর সভাপতিত্বে এবং নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা জিল্লুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ সাহেবজাদায়ে শায়খে কাতিয়া, হাফিজ মাওলানা মুহসিন আহমদ সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া, মুফতী মঞ্জুর রশিদ আমিনী সিলেট, মাওলানা আবু আইয়ুব আনসারী জামলাবাদী, জামলাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ।
মাদরাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রকিবের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলেমে দ্বীন মাওলানা গাজী রহমতুল্লাহ, জামলাবাদ বায়তুল আমান জামে মসজিদের সেক্রেটারী হাজী আব্দুল মুকিত, সমাজসেবী মোশাররফ হোসেন জাকির, গ্রীস প্রবাসী একরাম হোসেন, মাওলানা সালেহ আহমদ ও সাংবাদিক এমজেএইচ জামিল প্রমূখ।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
- তরুণ প্রজন্মকে গড়তে ধর্মীয় শিক্ষা অপরিহার্য : মাওলানা দিলাওয়ার
- উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা
- তুরস্কে নবম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

