- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
» ৫জি সেবা চালু হচ্ছে ডিসেম্বরে : টেলিযোগাযোগমন্ত্রী
প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক::
৫জি নেটওয়ার্কের প্রস্তুতি এগিয়ে চলছে, ডিসেম্বর মাসে কোনো এক বড়দিনে (১৬ অথবা ১২ ডিসেম্বর) উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ‘ফাইভজি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক একটি ওয়েবিনারে তিনি এ তথ্য জানান।
টেলিকম এবং টেকনোলজি সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, হুট করে বা খুব দ্রুত আমরা সিদ্ধান্ত নিয়ে ৫জি চালু করছি বিষয়টা এমন নয়। আমরা অনেক দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। কোন তারিখে ৫জি উদ্বোধন করা হবে তা এখন বলতে পারছি না, তবে ডিসেম্বর মাসে অনেকগুলো উৎসবের দিন রয়েছে, সেসব দিনের মধ্যে একটা দিনে উদ্বোধন করা হবে।
তিনি বলেন, অনেক বিনিয়োগকারী জিজ্ঞাস করে যে আমাদের ফাইভ জি দিতে পারবে কিনা। এ কারণে আমাদের পরিকল্পনায় শিল্পপণ্য তৈরি প্রতিষ্ঠান যেন ফাইভজি সেবা ভালোভাবে পায় সেটিও নিশ্চিতের প্রস্তুতি রয়েছে।
তিনি জানান, ৫টি ইকোনমিক জোনে ৫জি নেটওয়ার্ক দেওয়ার কাজ চলছে। আমাদের অনেক পার্টনার রয়েছে তাদের কথাও আমরা চিন্তা করছি। সবকিছু মিলিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ৫জি কে ঘিরে জনগণের প্রয়োজন ও চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, যিনি ২জি ব্যবহার করে তাকে যখন আমরা ৫জি ব্যবহার করাতে যাব, তখন আমাদের প্রস্তুতি থাকতে হবে। তাদের ছোট করে দেখার সুযোগ নাই। আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সমগ্র জনগোষ্ঠীকে নিয়েই কাজ চলমান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বিভিন্ন প্রস্তুতি ও পরিকল্পনার তথ্য তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দীন, বাংলালিংক সিইও অ্যান্ড চেয়ারম্যান এমটব এরিক অস, গ্রামীনফোন সিইও ইয়াসির আজমান, রবি ভারপ্রাপ্ত সিইও, রিয়াজ রশীদসহ অনেকে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআরএনবির সাধারণ সম্পাদক সমীর কুমার দে। সঞ্চালনায় ছিলেন টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী।
সর্বশেষ খবর
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

