- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» গোলাপগঞ্জে গাড়ী ভাংচুর মামলায় ৩ জনের ২বছরের কারাদন্ড
প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২১ | বুধবার
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গাড়ী ভাংচুর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার ৩০ জন আসামির মধ্যে সাবেক ৩ জন ছাত্র নেতাকে সাজা ও বাকি ২৬ নেতা-কর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন ইলিয়াছ আহমেদ চৌধুরী, শাওন আহমেদ ও রায়হান আহমেদ। তাদের প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন সিলেট জজকোর্টের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান। সাজাপ্রাপ্ত ইলিয়াছ আহমেদ চৌধুরী কানাইঘাট উপজেলার তালবাড়ি এলাকার ওহিদ উদ্দিন চৌধুরীর ছেলে, শাওন আহমেদ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার নওয়াব আলির ছেলে ও রায়হান আহমেদ একই এলাকার মিছন মিয়ার ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন নার্জিস, মিনহাজ, নাজমুল, সুহেদ, সাহেদ ,রিমন, মামুন, মুহাইমিন,হেমায়েত,আশফাক, সাব্বির প্রমুখ । উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি গোলাপগঞ্জ উপজেলা বাজারে বিএনপি কর্তৃক আহুত মিছিলে ছাত্রলীগ-যুবলীগের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়। এতে জনমনে ব্যাপকভাবে আতংকের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে ৩০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাথে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপি সভাপতি নাসিরুল হক শাহিন এ প্রতিবেদককে বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদলের উক্ত নেতা-কর্মীদের সাজা প্রদান করা হয়েছে। এই রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে উল্লেখ করেন। এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবী ও সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ বলেন, বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত
- জামিন না মঞ্জুর, কারাগারে রাজগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর
- কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড
- কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

