- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
- চাকসু মামুন এর সমর্থনে ইউকে বসবাসরত জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আলোচনা সভা
- কানাইঘাটে মাটিবাহী ট্রাক্টর গাড়ির চাপায় পৃষ্ট হয়ে শিক্ষার্থী হাফিজুর রহমানের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে ৮’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফাহিম গ্রেফতার
- উপস্থিত বক্তৃতায় সারা বাংলাদেশের মধ্যে কানাইঘাটের নাদিয়ার প্রথম স্থান অর্জন
» গোলাপগঞ্জে অগ্নিসংযোগ, বিষ্ফোরক ও নাশকতার মামলায় ৩৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা
প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক:
গোলাপগঞ্জে অগ্নিসংযোগ, বিষ্ফোরক ও নাশকতার মামলার ঘটনায় ৩৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও ৬ জনকে খালাস প্রদান করেছেন মাননীয় আদালত। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। রায়ে রাজু আহমদ তালুকদার,আলেকুজ্জামান আলো, মনিরুজ্জামান উজ্জল ও মামুনুর রশিদ মামনুকে পৃথক পৃথকভাবে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আসামী ছিদ্দিকুর রহমান, মিনহাজ আহমদ চৌধুরী, রিপন আহমদ, সেলিম আহমদ, মিজানুর রহমান মঞ্জু, সালা উদ্দিন, তারেক আহমদ, ইমন আহমদ চৌধুরী, কাউছার আহমেদ, ফয়ছল আহমদ, মো: মুসা খান ( শিমুল), সোহেল আহমদ, মিসবাহ উদ্দিন, আবুল বাশার রানিক, জাহাঙ্গীর চৌধুরী, খন্দকার আফজাল রিপন, নজরুল ইসলাম, টিপু সুলতান, পাপ্পু আহমেদ, দুলাল আহমদ ও আব্দুল খালিক তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে ৮ বছর করে সশ্রম কারাদণ্ড ও একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অলীউর রহমান, লায়েক আহমদ, আব্দুল আলীম, এমরান হোসেন, জয়নাল আবেদীন,আশিক মিয়া, আলী হোসেন, তাজুল ইসলাম, নিজাম উদ্দিন, কামাল আহমদ, ফখরুল ইসলাম, এমদাদুর রহমান, জুবের আহমদ, ফারুক আহমদ তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে তাজ উদ্দিন, মনসুর আহমদ, জামিল আহমদ, তানভীর আহমদ, ছাব্বির আহমদ ও ছাদেক আহমদকে এ মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি সিলেটের গোলাপগঞ্জ চৌমুহনীতে আসামীগণ রাস্তায় জড়ো হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। উশৃঙ্খল যুবকরা রাস্তায় যানবাহন ভাংচুর করে জনমনে ভীতি ও নৈরাজ্য সৃষ্টি করে। এ সময় যাত্রীবাহী একটি মিনিবাস ( রেজি: নং: সিলেট- ছ-১১-০০৩৯) গোলাপগঞ্জ চৌমুহনীতে পৌঁছামাত্র আসামীগণ পেট্রােল বোমা নিক্ষেপ করিলে বাসের ড্রাইভার মিলন দাস ও হেলপার নিমার আলী অগ্নিদগ্ধ হন। তখন পুলিশ এগিয়ে আসলে তারা পুলিশের উপরও চড়াও হয়। তাদের আক্রমনে পুলিশ সদস্য এস আই আক্তার আহমদ ও নিতাই রঞ্জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশের অন্য সদস্যরা এগিয়ে এসে ফাঁকা গুলি করলে আসামীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তখন ঘটনাস্থল হতে রাজু আহমদ তালুকদার, আলেকুজ্জামান আলো, মনিরুজ্জামান উজ্জল ও মামুনুর রশিদ মামনুকে পুলিশ আটক করে।
এ ঘটনায় এস আই আক্তার আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং ১২, জি,আর মামলা নং ১৭/১৫ ইং ও দায়রা মামলা নং ৩৫৭/১৭ ইং।
আজ এ মামলার রায় প্রদান করেন মাননীয় আদালত।
এ মামলায় জামিনে গিয়ে পলাতক রয়েছেন রাজু আহমদ তালুকদার, আলেকুজ্জামান আলো, মনিরুজ্জামান উজ্জল, মামুনুর রশিদ মামনু ও ফয়ছল আহমদ, বাকি আসামীগণ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত
- জামিন না মঞ্জুর, কারাগারে রাজগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর
- কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড
- কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

