- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» মোবাইল জার্নালিজম ছাড়া চ্যালেঞ্জের মুখে পড়বে আগামীর সাংবাদিকতা
প্রকাশিত: ০১. ফেব্রুয়ারি. ২০২১ | সোমবার
- চেম্বার ডেস্ক:: সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এখন একজন সাংবাদিককে শুধু নিউজ লিখার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না। একজন সাংবাদিকের একই সাথে নিউজ লিখা, ভিডিও করা ও ছবি তোলা এবং ক্ষেত্র বিশেষে তাৎক্ষণিক সেই নিউজ সম্পাদনা করে প্রকাশও করতে হয়। এই গুণাবলী না থাকলে একজন সাংবাদিককে অদূর ভবিষ্যতে পেশাগত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
রবিবার ( ৩১ জানুয়ারী) দৈনিক পূর্বকোণ সেন্টারে ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে আয়োজিত দিনব্যাপী ‘মোবাইল জার্নালিজম : প্রডিউসিং মাল্টিমিডিয়া কনটেন্ট উইথ স্মার্টফোন’ শীর্ষক কর্মশালায় আলোচকগণ এই অভিমত ব্যক্ত করেন।
কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন সংবাদপত্রে কর্মরত ত্রিশজন সাংবাদিক মোবাইল জার্নালিজম সংক্রান্তে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালার আয়োজক ছিল দৈনিক পূর্বকোণ, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ইপসা’, মোবাইল জার্নালিজম কমিউনিটি বাংলাদেশ (এমজেসিবি) ও যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির ‘ক্রিয়েট উইথ মোবাইল প্রজেক্ট’।
মোবাইল জার্নালিজম বিষয়ে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান এবং অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা ডট নেট এর সিনিয়র রিপোর্টার সাব্বির আহমেদ।
কর্মশালায় পূর্বকোণ সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরী বলেন, সংবাদপত্র সম্পর্কে যারা খবরা-খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন দৈনিক পূর্বকোণ সবসময় আধুনিকমনষ্ক। নিত্য নতুন বিষয়ের উপর পূর্বকোণের আগ্রহ শুরু থেকেই ছিল। যা আজও অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় মোবাইল জার্নালিজমের ওপর আজকের এ কর্মশালা। পূর্বকোণ সবসময়ই আধুনিক ধারার সঙ্গে ছিল, আছে এবং থাকবে।
বাংলাদেশে মোবাইল জার্নালিজমের অগ্রদূত ড. আব্দুল কাবিল খানের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের সাংবাদিকরা উপকৃত হবে আশাবাদ ব্যক্ত করেন পূর্বকোণ সম্পাদক রমিজউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানশেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার নওশের আলী খান, ইপসার সমন্বয়কারী (এডভোকেসি) মো. আলী শাহীন, ইউল্যাব’র সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান এবং সারা বাংলা ডট নেট’র সিনিয়র রিপোর্টার সাব্বির আহমেদ।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

