- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ: উৎসবমুখর পরিবেশ
প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: উৎসবমুখর পরিবেশে সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (২৩জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর মধুবন সুপার মার্কেটস্থ (৪ তলা) ক্লাবের ড. রাগিব আলী মিলনায়তনে ভোট গ্রহণ চলবে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হবে।
এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ টি পদের জন্য লড়ছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে সম্পাদকীয় পদ ৭ টি এবং সদস্য পদ রয়েছে ৩ টি। তবে সম্পদকীয় ৭ টি পদে নির্বাচন করছেন ১৬ জন আর ৩টি সদস্য পদের জন্য লড়ছেন ৬ জন।
এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন, সভাপতি পদে মুহিত চৌধুরী (দৈনিক সিলেট), সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ মকসুদ (বাসস), সহ-সভাপতি পদে গোলজার আহমদ হেলাল (সিলেটের খবর) ও দেবব্রত রায় দিপন (সিলেট প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক পদে তাওহীদুল ইসলাম (নিউজ চেম্বার),ফারহানা বেগম হেনা (ডেইলি বিডি নিউজ), মোশারফ হোসেন সুজাত (সিলেট টাইমস), কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার (সিলেট এক্সপ্রেস) ও শিব্বির আহমদ ওসমানী (ডেইলি আমার বাংলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে.এ রহিম (ডেইলি সিলেট) ও আফরোজ খান (নিউজ ওয়াল্ড), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মবরুর আহমদ সাজু (সিলেটের সময়), শাহিদ আহমদ হাতিমী (সিলেট রিপোর্ট) ও মো: আব্দুল হাসিব (সিলেট বাংলা নিউজ ২৪), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মাসুদ আহমদ রনি (জাগো সিলেট) ও জহিরুল ইসলাম মিশু (নিরাপদ নিউজ)। সদস্য পদে কামরূল আলম( সোনার সিলেট), কামাল আহমদ(সিলেট বাংলা নিউজ ডটকম),মোঃ সাইফুল ইসলাম (নগর নিউজ) ,এম এ ওয়াহিদ চৌধুরী (নিউজ চেম্বার),শ্রী আশীষ দে(দৈনিক সিলেট), মাহমুদ হোসেন খান (বিডি সিলেট নিউজ)।
তবে নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়ন পত্র জমা না পড়ায় এই দুইটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মানবাধিকার সংগঠন ব্লাস্ট সিলেটের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, নির্বাচন কমিশনার হিসেবে আরো রয়েছেন সিলেটের জ্যৈষ্ঠ সাংবাদিক আফতাব চৌধুরী ,সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ।
উল্লেখ্য,গত ১০ জানুয়ারি রবিবার মনোনয়ন পত্র বিতরণ করা হয়। ১১টি পদের জন্য মোট ২৩টি মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে।মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৩ জানুয়ারি বুধবার।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

