- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» দঃ সুনামগঞ্জে জামলাবাদ মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার
পরকালিন মুক্তি ও ইহকালিন সাফল্যের
প্রধান হাতিয়ার দ্বীনি শিক্ষা
—–মুফতী রাফি বিন মুনীর
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ মুফাসসিরে কুরআন মাওলানা মুফতী রাফি বিন মুনীর বলেছেন, মুমিনের প্রধান লক্ষ্য হচ্ছে পরকাল। ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তিই হলো মুমিনদের একমাত্র লক্ষ্য। আর নিজেকে মুমিন হিসেবে গড়ে তোলার একমাত্র পথ হচ্ছে দ্বীনি শিক্ষা। আমাদের পরিবারে নারীদের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই নারীদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারলে শুধু পরিবার নয়, গোটা সমাজকে বদলে দেয়া সম্ভব। এক্ষেত্রে মহিলা মাদরাসাগুলো দ্বীনের সুমহান দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি গত রবিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামলাবাদ খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশকালে উপরোক্ত কথা বলেন।
মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়খ আব্দুস শহীদ জামলাবাদী ও সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া হাফিজ মাওলানা মহসিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে এবং মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা জিল্লুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন, সাহেবজাদায়ে শায়খে কাতিয়া হযরত মাওলানা হাফিজ ইমদাদুল্লাহ।
বাদ জোহর থেকে শুরু হওয়া মাহফিলটি মধ্যরাতে সমাপ্ত হয়। আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্য থেকে মাহফিলে বয়ান পেশ করেন, মাওলানা শামসুল ইসলাম নূরী সিলেট, নোয়াখালী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল ইসলাম নোমানী, ভালকী জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা আইয়ুব আলী আনসারী, জীবদ্বাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস ছোবহান।
এছাড়াও মাহফিলে ওয়াজ পেশ করেন, মাওলানা লুৎফুর রহমান লুলু, মাওলানা রুহুল আমীন হাসনাবাদী, হাফিজ মাওলানা দোলন আহমদ নোয়াখালী।
ওয়াজ মাহফিলে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী যুক্তরাজ্য প্রবাসী আসাদুজ্জামান, গ্রীস প্রবাসী একরাম হোসেন। মাহফিলে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রকিব।
বক্তারা বলেন, ইসলামী শিক্ষা নিয়ে দেশে সুগভীর ষড়যন্ত্র চলছে। এদেশে ইসলামের শিকড় অনেক গভীরে। তাই ধর্মীয় শিক্ষা নিয়ে কোন ষড়যন্ত্র এই জমিনে সফল হবেনা। সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেয়ার দায়িত্ব পালন করছে দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসা। তাই মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
- তরুণ প্রজন্মকে গড়তে ধর্মীয় শিক্ষা অপরিহার্য : মাওলানা দিলাওয়ার
- উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা
- তুরস্কে নবম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

