সর্বশেষ

» সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ঢাকায় আসছেন

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২০ | শনিবার

চেম্বার ডেস্ক: পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আগামী জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় সফর করবেন। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। উভয়পক্ষ তার সফরের প্রস্তুতি নিচ্ছে।

 

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে সেদেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

 

উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ৫ বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031