- নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মুক্তিযোদ্ধাদল ও তাতীদলের পৃথক মিছিল
- কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
» কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৬ | শনিবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যাংক কার্যালয়। এ ঘটনায় ব্যাংকের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলা রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংক কার্যালয়ের প্রবেশগেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা।
এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা নৈশপ্রহরী ও বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানরত কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নিচতলার ফটক ও সাইনবোর্ডে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরের সাইনবোর্ডে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কার্যালয়টি পরিদর্শন করেছেন। পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ব্যাংকের জৈন্তাপুর এরিয়া ইনচার্জ জানিয়েছেন, সিলেটের প্রতিটি শাখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শাখাগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
কানাইঘাট গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক এমদাদুল হক জানিয়েছেন, অগ্নিসংযোগের চেষ্টায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
- নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মুক্তিযোদ্ধাদল ও তাতীদলের পৃথক মিছিল
- কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর