সর্বশেষ

» নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মুক্তিযোদ্ধাদল ও তাতীদলের পৃথক মিছিল

প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৬ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কানাইঘাটে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা দল ও তাতীদল। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় টায় প্রথমে মুক্তিযোদ্ধাদল আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে থানা পয়েন্ট থেকে মিছিল করে। এরপর উপজেলা তাতীদলের উদ্যেগে কানাইঘাট উপজেলা ও পৌর তাতীদলের কমিটি অনুমোদন দেওয়ায় জেলা তাতীদলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে কানাইঘাট বাজারে আনন্দ মিছিল করেন দলের নেতাকর্মীরা। দুটি মিছিল থেকে নৈরাজ্যের বিরুদ্ধে ¯েøাগান দেওয়া হয়। তাতীদলের আনন্দ মিছিল পরবর্তী বাজার পয়েন্টে পথ সভায় উপজেলা তাতীদলের আহবায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধ দলের সভাপতি হাজী কাওছার রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী জালাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমসের আলম, উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিলাল আহমদ, পৌর তাতীদলের আহবায়ক খলিলুর রহমান। বক্তব্য রাখেন পৌর মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বশির আহমদ, কবির আহমদ, পৌর তাতীদলের সদস্য সচিব ইমরান রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রকিব, সাবেক ছাত্র নেতা মোঃ শহিদ আহমদ, ৪নং ইউপি মুক্তিযোদ্ধাদলের সভাপতি হাজী উমর আলী। উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম আলী, আব্দুল করিম, বাবুল আহমদ, মোঃ রুবেল আহমদ, উপজেলা শ্রমিকদলের আহবায়ক এবাদুর রহমান লালই, সদস্য সচিব শাহেদ আহমদ, ফরিদ আহমদ, মিজানুর রহমান, আবুল খায়ের, হাসনাত আহমদ, শাহাব উদ্দিন, আসাদ আহমদ। উপজেলা তাতীদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বিলাল উদ্দিন, মারুফ আহমদ, সেবুল আহমদ, সদস্য আব্দুর রহমান লিমন, কটি মিয়া, আজির উদ্দিন, আলমাছ উদ্দিন, আমির উদ্দিন। এছাড়াও পৌর তাতীদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আলি আহমদ, জারুল আহমদ, রুহুল আমিন, বিলাল আহমদ, সদস্য ফয়সল আহমদ ও আফতাব উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা বলেন নিষিদ্ধলীগের নেতাকর্মীরা সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে নৈরাজ্যে সৃষ্টির পায়তারা করছে। রাতের অন্ধকারে মানুষের ঘর-বাড়ি পুড়িয়ে দিয়ে তাদের আসল চেহারা আরেকবার প্রকাশিত করছে। কানাইঘাটেও চুরি করে মিছিল করে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে। নৈরাজ্যকারীদের খুজে বের করতে থানা পুলিশের প্রতি আহবান জানান বক্তারা। পরিশেষে কানাইঘাট উপজেলা ও পৌর তাতীদলের কমিটি অনুমোদন করায় সিলেট জেলা তাতীদলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30