সর্বশেষ

» কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান।
এদিকে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ এবং আওয়ামী লীগকে এলাকায় সহযোগিতা করার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে দল থেকে বহিষ্কারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁর বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
অভিযোগ রয়েছে, ঘটনার দিন মুলাগুল বাজারে পুলিশের ওপর চড়াও হয়ে আফসর আহমদ তাঁর ছোট ভাই জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা এবং নিকটাত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে দলবল নিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত বিএনপি নেতা আফসর আহমদ। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন; বরং পুলিশকে সহযোগিতা করেছেন। একই সঙ্গে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দেখার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30