- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
» কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২৬ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মুফতি আবুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান বন্ধে বিজিবি ও থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে জনসাধারণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদকের ভয়াবহতা তুলে ধরে সংসদ সদস্য বলেন, মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সীমান্ত এলাকায় বেপরোয়া চোরাচালান এবং চোরাই পণ্যবাহী যানবাহনের কারণে সৃষ্ট জননিরাপত্তার ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। তাঁরা জানান, গত দুই মাসে চোরাচালানবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। চোরাকারবারিদের দৌরাত্ম্যে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে চোরাচালান ও মানবপাচার বন্ধের বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরতে সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তাঁরা।
সভায় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দ বৃদ্ধি ও নানা দাবি-দাওয়া তুলে ধরেন। জবাবে এমপি আবুল হাসান বলেন, ইতোমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন। পর্যায়ক্রমে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কানাইঘাট ও জকিগঞ্জ সফর সফল করতে সবার সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. স্বপ্নীল সৌরভ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামার উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর এবং কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিনসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
এর আগে সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে সমাহিত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর উত্তম ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সমাধিস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে শহীদ বীর উত্তম ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সমাধিস্থল পরিদর্শন ও তাঁর রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নিতে কানাইঘাটে আসবেন।
সর্বশেষ খবর
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে || অ্যাডভোকেট জুবায়ের
- কানাইঘাট সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর নির্দেশ এমপি আবুল হাসানের
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!

