- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
» কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৬ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাত ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্থানীয় সাউদগ্রামের মৃত আব্দুল হকের পুত্র শাহিদ রানা ও ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে গ্রেফতারের সময় থানা পুলিশের কাছ থেকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানিয়েছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় থানার এসআই নিয়াজ মোহাম্মদ শরীফের নেতৃত্বে একদল পুলিশ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। রাত ৯টার দিকে তারা জানতে পারেন মুলাগুল বাজারে একটি মামলার আসামী নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা ও তার নিকট আত্মীয় ছাত্রলীগ নেতা সাদেক আহমদ মুলাগুল বাজারে নাশঁকতামুলক কর্মকান্ডের জন্য সংগঠিত হচ্ছে। এ সময় পুলিশ বাজারের মানবসেবা মেডিকেল নামক দোকানের সামনে গিয়ে ছাত্রলীগ নেতা শাহিদ রানা ও সাদেক আহমদকে আটক করলে বাজার ব্যাবসায়ী যুবলীগ নেতা সালেক আহমদ, সুহেল আহমদ, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল ফয়েজ, সালমান আহমদ, মাহবুব রশিদ, সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা শাহিদ রানার বড় ভাই উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদপূর্ব ইউপি বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনের নেতৃত্বে তাদের আত্মীয় স্বজনেরা মিলে থানা পুলিশের কাছ থেকে শাহিদ রানা ও সাদেক আহমদকে ছাড়িয়ে নেয়। খবর পেয়ে থানা থেকে বিপুল সংখ্যক পুলিশ মুলাগুল এলাকায় পৌছে সাড়াশি অভিযান চালালেও পাহাড়ী এলাকা হওয়াতে কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশের কাছ থেকে শাহিদ রানা ও সাদেক আহমদকে ছাড়িয়ে নেওয়ার পর এলাকার লোকজন এ ঘটনার প্রতিবাদ করেন এবং পুলিশের কাজে বাধাঁদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান। এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান নাঁশকতামূলক কর্মকান্ডের চেষ্টার খবর পেয়ে মুলাগুল সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে ডিউটিরত পুলিশ মুলাগুল বাজারে গিয়ে মামলার আসামী শাহিদ রানা ও সাদেক আহমদকে আটকের চেষ্টাকালে বিএনপি নেতা আফসর সহ নিষিদ্ধলীগের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে তাদের ছাড়িয়ে নেয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে উল্লেখ করে তিনি বলেন, ফেইসবুকের কিছু আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে পুলিশের হেন্ডকাপ ছিনিয়ে নেওয়া হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এদিকে বিএনপি নেতা আফসর উদ্দিন এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তাকে দল বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী এমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

