- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
- সাংবাদিক শাহজাহান শাহেদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- লন্ডনে নিহত শাকিলের পরিবারকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ২০ লক্ষ টাকা প্রদান
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
» দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিতে হবে: জিএম কাদের
প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্কঃ দেশের প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারের কাছে আবারও দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
শনিবার দুপুরে রাজধানীর লালবাগের আমলীগোলা পার্কে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের ব্যবস্থাপনায় দুই মাসব্যাপী কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এ দাবি করেন।
তিনি বলেন, যারা সারাদিন খাবার জোগার করতে সংগ্রাম করে, যারা লকডাউন হলে ক্ষুধার তাড়নায় আইন ভঙ্গ করে খাবারের জন্য- তাদের পক্ষে পয়সা দিয়ে ভ্যাকসিন নেয়া অসম্ভব হয়ে পড়বে। দেশের প্রায় ৯০ ভাগ মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেয়া সম্ভব হবে না। তাই সবাইকে সরকারিভাবে করোনা ভ্যাকসিন দিতে হবে।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শীতের সঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে গেছে। কিন্তু করোনা চিকিৎসায় দৃশ্যমান প্রস্তুতি নেই মন্ত্রণালয়ের।
তিনি বলেন, রাজধানীতে কিছু বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট ও অক্সিজেন সহায়তা আছে। কিন্তু বেশিরভাগ হাসপাতালগুলোতে লাইফ সাপোর্ট ও অক্সিজেন সহায়তা নেই বললেই চলে। আবার সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার সামর্থ নেই। সাধারণ মানুষ আক্রান্ত হলে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন অথবা মারা যাচ্ছেন। তাই দেশের প্রতিটি হাসপাতালে করোনা চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করতে হবে। একটি মানবিক রাজনৈতিক দল হিসেবে সব সময় জাতীয় পার্টি সাধারণ মানুষের পাশে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন জিএম কাদের।
জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই। শুধু জাতীয় পার্টিই পারে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিতে। মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টিকে সমর্থন দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বিএনএস গ্রুপের চেয়ারম্যান এনএমএইচ বুলুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ ও হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
উপস্থিত ছিলেন- জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, জাতীয় পার্টি নেতা কাজী জামাল উদ্দিন, আবদুল কাদের, ডা. বজলুর রহমান ও মো. রফিকুল আলম প্রধান।
সর্বশেষ খবর
- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
- সাংবাদিক শাহজাহান শাহেদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- লন্ডনে নিহত শাকিলের পরিবারকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ২০ লক্ষ টাকা প্রদান
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান

