সর্বশেষ

» কানাইঘাট অ্যাসেসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০২৬ | বুধবার

চেম্বার প্রতিবেদক: কানাইঘাট অ্যাসেসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) মানারা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসেসিয়েশনের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে, সদস্য সচিব আবুল কাশেম সুমন ও আহ্বায়ক সদস্য প্রভাষক সুলেমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন গাছবাড়ী মডার্ণ একেডেমির প্রধান শিক্ষক শফিকুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মেজরটিলা সিদ্দিকী প্লাজার সত্তাধিকারী, বিশিষ্ট রাজনীতিক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিনিয়র আইনজীবী মাশুক উদ্দিন,কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর,ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এম এ সালাম,আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শামীম আহমদ, মেজরটিলা স্কলার্স হোমের ইংরেজি প্রভাষক জাকারিয়া আল মামুন,কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মো: ইয়াহইয়া,
জালালাবাদ কলেজের কো অর্ডিনেটর নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি তাওহীদুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাশুক আহমদ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930