- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» মার্কিন নির্বাচনে আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্ক:: মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি আগাম ভোট দেন।
ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডা। সেখানে তার দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি আছে ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দিন। তবে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক এবার আগাম ভোট দিচ্ছেন। এবার সেই কাতারেই যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মূলত নির্বাচনের দিনে ভিড় এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০ দিন আগেই আগাম ভোট দিয়েছেন দেশটির পাঁচ কোটিরও বেশি নাগরিক। গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা।
শুক্রবার পর্যন্ত ব্যালটে সিল মেরেছেন ইতোমধ্যে পাঁচ কোটি ৩৫ লাখের বেশি ভোটার। এদিকে করোনাভাইরাসের বাড়ন্তের মধ্যেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।
তৃতীয় ও চূড়ান্ত টিভি বিতর্কের এক দিন পরই শুক্রবার ছয় ‘ব্যাটল গ্রাউন্ড’ রাজ্যের অন্যতম ফ্লোরিডায় চতুর্থবারের মতো প্রচারণা চালান ট্রাম্প। বসে নেই বাইডেনও। বিতর্কের পরদিন নিজ রাজ্য ডেলাওয়ারে প্রচারণায় যোগ দেন তিনি। আগাম ভোট দেবেন প্রধান দুই প্রার্থীই। শনিবার (বাংলাদেশ সময় রোববার) ট্রাম্প ব্যাটেল গ্রাউন্ড রাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কেন্দ্রে নিজের ভোট দেবেন। বাইডেন ভোট দেবেন আরেক গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ায়।
শেষ ১০ দিনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোকে প্রচারণার কেন্দ্র বানিয়েছেন দুই প্রার্থী। বাইডেনকে সহায়তা করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনী প্রচারণা করতে যাচ্ছেন ফ্লোরিডায়।
ইতোমধ্যেই মিয়ামি ও পেনসিলভানিয়ায় বাইডেনের হয়ে প্রচারণা করেছেন ওবামা। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মার্কিন নির্বাচনের প্রকল্পের দায়িত্বে থাকা মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, প্রায় ২১ শতাংশ ভোটার ইতোমধ্যে তাদের ভোট প্রয়োগ করেছেন। যা ১৯০৮ সালের পর সর্বোচ্চ। টেক্সাসের ৭০ শতাংশ ইতোমধ্যে ভোট দিয়ে দিয়েছেন। ফ্লোরিডাতে ভোট দিয়েছেন ৪০ লাখ। ভার্জিনিয়া, ওহাইও ও জর্জিয়াতে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। আগাম ভোট দাখিলে রেকর্ড করেছে উইসকনসিন, রাজ্যটিতে ১১ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

