- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি: মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সিলেটের কানাইঘাট উপজেলায় পৌঁছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সফরকালে জেলা প্রশাসক প্রথমে উপজেলা পরিষদ পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার মাপার মেশিন ও ব্লাড সুগার পরিমাপের মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এসব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করছে। তিনি এসব কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া উপজেলার ৩ নম্বর দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার কবরস্থানে শায়িত মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গণে শহীদ বীর উত্তম কর্নেল মাহবুবুর রহমানের কবর জিয়ারত করেন।
সফরকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপ্নিল সৌরভ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রাজু সেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার

