সর্বশেষ

» কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৬ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ঈদগাহ খাল সি এন্ড বি হতে সুরমা ডাইক পর্যন্ত পুণ: খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ।
পুন: খাল খননের শুভ সূচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন ও পুন:খনন কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচী শুরু হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে ঈদগাহ খাল সি এন্ড বি হতে সুরমা ডাইক পর্যন্ত পুণ: খাল খনন কার্যক্রম গ্রহণ করায় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানান। সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে স্থানীয় লোকজন দ্বারা খাল খনন ও পুন: খননের মাধ্যমে কৃষি সেক্টরের উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতাও দূর হবে। তিনি সঠিকভাবে কাজটি তদারকি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজুর ও স্থানীয় এলাকার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, দীর্ঘদিন থেকে ঈদগাহ খাল সি এন্ড বি হতে সুরমা ডাইক পর্যন্ত খালটি ভরাট হয়ে যাওয়ার কারনে পানি নিষ্কাসনে কোন ধরনের ব্যবস্থা না থাকার কারনে এলাকায় জলাবদ্ধতার মাধ্যমে জনদুর্ভোগ পোহাতে হতো মানুষজনকে। পুণ: খাল খনন কার্যক্রমের মাধ্যমে পানি নিষ্কাসনের পাশাপাশি কৃষকরা লাভভান হবেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30