সর্বশেষ

» কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৬ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি:সিলেটের কানাইঘাটে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কানাইঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের নন্দিরাই এলাকায় সুরমা সেতুর নিচে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) নিয়াজ মোহাম্মদ শরীফ, এএসআই (নিরস্ত্র) রাসেল মিয়া ও এএসআই (নিরস্ত্র) পারভেজ মিয়াসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত বারকি নৌকাকে আটক করার চেষ্টা করলে নৌকায় থাকা ব্যক্তিরা নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে পুলিশ নৌকাটি তল্লাশি করে প্রতি বোতলে ৩৭৫ মিলিলিটার পরিমাণের মোট ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30