সর্বশেষ

» ​লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬. মে. ২০২৬ | বুধবার

চেম্বার ডেস্ক: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনের ‘তাড়াতাড়ি রেস্টুরেন্ট’-এ অনুষ্ঠিত হলো গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ (যুক্তরাজ্য) শাখার নবগঠিত কমিটির অভিষেক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। গত ৫ মে (মঙ্গলবার) স্থানীয় সময় বিকাল ৪টায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি অফ লন্ডনের কাউন্সিলম্যান মুনসুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন বারোর সাবেক মেয়র কাউন্সিলর নাজমা রহমান এবং ব্রিটিশ এম্পায়ার মেডেলিস্ট (BEM) ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব ওয়াজিদ হাসান সেলিম।

​নবগঠিত কমিটির সভাপতি তোরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ও সুজন মিয়ার পরিচালনায় অনুষ্টানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন
​ এসএইচএ গ্রুপ ও ডিরেক্টর, গ্রিনউইচ ইসলামিক সেন্টার এর চেয়ারম্যান সানাম মিয়া,

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: মিসবাহ উদ্দিন।
সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা
​হেলাল উদ্দিন আহমেদ ও আব্দুল মুবিন,

​ কিলবার্ন অ্যান্ড হ্যাম্পস্টেড কালচারাল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক তাজ উদ্দিন জুমের,
পে-ট্যাপ এর ডাইরেক্টর
​শাহেদ আহমেদ। অনুষ্টানে বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের মেধা বিকাশে এবং নিজ জন্মভূমি সিলেটের গোয়াইনঘাটের উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে তোরাব আলীকে সভাপতি এবং সুজন মিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪৮ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি ছাদিকুর রহমান, মোঃ আফতার মিয়া, মারুফ আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন ও বোরহান উদ্দিন।মহিউদ্দিন সুমন সাংগঠনিক সম্পাদক,আল মামুন, হাসান আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক,ইয়াসিন আলী শিক্ষা বিষয়ক সম্পাদক, এডভোকেট হোসাইন আহমদ আইন বিষয়ক সম্পাদক, কফিল আহমদ অর্থ সম্পাদক, আনোয়ার হোসেন তালুকদার তথ্য ও সম্প্রচার সম্পাদক, ফয়েজ আহমদ ক্রীড়া সম্পাদক,তারেকুজ্জামান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মিফতাহ্ আহমদ মোহন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মিস নাফিসা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, তোফায়েল আহমদ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, সালমান আহমদ তামিম আইসিটি বিষয়ক সম্পাদক এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্যবৃন্দরা।

​সভাপতি তার বক্তব্যে বলেন, “২০১৬ সালে স্থাপিত এই সংগঠনটি প্রবাসে গোয়াইনঘাটবাসীর ঐক্য এবং আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে আমাদের এই সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।”

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে নৈশভোজের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031