সর্বশেষ

» ইতালির মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হল বাংলাদেশের দিপু

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: ৭০ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশি মেয়ে মাহাজাবিন দিলরুবা দিপু।

বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণকারী দিপু সাত বছর বয়সে প্রবাসী বাবা-মার সাথে চলে যান ইতালিতে। সেখানেই তার বেড়ে ওঠা ও পড়াশোনা।

ছোটবেলা থেকেই দিপু মেধাবীর পরিচয় দিয়েছেন। সব ক্লাসেই তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন ও বৃত্তি পেয়েছেন। এর ধারাবাহিকতায় এবার প্রায় ৭০ হাজার ইতালীয় ছেলেমেয়েকে পেছনে ফেলে ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছেন।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামের মেয়ে দিপু। তার বাবার নাম জাহিদুল ইসলাম দুলাল ও মায়ের নাম রোজিনা আক্তার।

জাহিদুল ইসলাম দুলাল সখীপুরবাসীদের নিয়ে গঠিত সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এবং রোজিনা আক্তার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা। কাজ করে যাচ্ছেন প্রবাসীদের কল্যাণে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930