- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির নতুন কমিটি গঠন
প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার
- সভাপতি মোবারক, সেক্রেটারী আতাউর
চেম্বার ডেস্ক: জগন্নাথপুরের ‘কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি’র দ্বি বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত রোববার (২৭ অক্টোবর) লন্ডন সময় দুপুরে জুমে ভার্চুয়ালী উক্ত সভা অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, তাজুল ইসলাম ও আতাউর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সোসাইটির আহ্বায়ক কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাবেক ক্যাশিয়ার মাওলানা তাজুল ইসলাম।
তিনি বলেন- সোসাইটি বিগত ২০২১ সালে প্রতিষ্ঠার পর কলকলিয়া ইউনিয়নের জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে ৪টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এলাকাবাসীর যে কোন দুর্যোগে সোসাইটি পাশে ছিলম আছে এবং থাকবে।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। সোসাইটির সদস্যদের প্রস্তাবনার আলোকে সাবেক সভাপতি মোবারক আলীকে পুনরায় সভাপতি, আতাউর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক আকমল হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়া সভায় আলোচনাক্রমে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ব্যারিস্টার জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক পদে শেরন মিয়া চৌধুরী ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আমির হুসেনকে মনোনীত করা হয়।
জুম মিটিংয়ে অংশ গ্রহণ করেন ও বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সোসাইটির সদস্য আলহাজ্ব দুদু মিয়া, আলহাজ্ব মোহিত মিয়া, আমিনুর রহমান, ফটিক মিয়া, মোশাররফ হোসেন (লিলু), মোঃ আকমল হোসেন, শেরন মিয়া চৌধুরী, আমির হোসেন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, এম এম তাজুল ইসলাম, আবুল হুসাইন আকাশ, আলী নূর রশীদ, হাফিজুল ইসলাম চৌধুরী, আব্দুল আলী চৌধুরী, সাংবাদিক জুবায়ের হোসেন, সাংবাদিক শাহান চৌধুরী, সাইদুর রহমান, মোঃ আবুল কালাম মিয়া, মোঃ কামাল হোসেন, বসর মিয়া তালুকদার, বদরুল ইসলাম নাঈম, সোহাগ আলম প্রমুখ।
সভা শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। সর্বসম্মতিক্রমে আগামী ১৭/১১/২০২৪ইং তারিখ সোসাইটির পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সোসাইটির বাংলাদেশের প্রধান সমন্বয়ক আলী নুর রশীদের প্রস্তাবনায় একটি উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়। নতুন উপদেষ্টাগণ হলেন- বাদশা মিয়া লস্কর, মাস্টার আজিজুর রহমান চৌধুরী ও জুবায়ের হুসেইন হামজা। উপদেষ্টা কমিটি পাঁচ সদস্য পর্যন্ত বর্ধিত করা হবে বলে সিদ্বান্ত হয়। সভা শেষে মোনাজাতের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন সাপেক্ষে দ্বি বার্ষিক সাধারণ সভার সমাপ্তি হয়।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

