সর্বশেষ

» জনগণের ভালোবাসা নিয়েই বিএনপি এগিয়ে যাবে : রোকন কামালী

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২৪ | বুধবার

ডেস্ক রিপোর্ট : জনগণের ভালোবাসা নিয়েই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন কামালী।

তিনি  বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্যদিয়ে তাদের মন জয়ের আহ্বান জানিয়েছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে কাজ করছি। আপনারাও (নেতাকর্মীরা) মানুষের সঙ্গে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে।

তিনি সম্প্রতি যুক্তরাজ্য  যুবদলের যৌথ কর্মীসভায়  এসব কথা বলেন। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

যুবদলের সাবেক এই নেতা বলেন, বিএনপি জনগণের দল, বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজেই আমরা চাই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।

যত দ্রুত সম্ভব জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিচারের দাবি জানিয়ে মোঃ রোকন উদ্দিন কামালী বলেন, শুধু এই বিচার নয়, এ যাবতকালের সব হত্যার বিচার করতে হবে। আমাদের নেতাকর্মী, ভাইয়েরা গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছেন, তারা সবাই গ্রেপ্তার হননি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে। তাদের গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারেরও দাবি জানাই। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930