- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
» সিলেট সাহিত্য কেন্দ্রর চতুর্থ মাসিক সাহিত্যসভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনৃ
প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৪ | বুধবার
চেম্বার ডেস্ক: ‘সত্য ও সুন্দরের পথে সাহিত্য’ এই শ্লোগানকে ধারণ করে গত বছরের অক্টোবরে আত্মপ্রকাশ করেছিলো শিল্প-সাহিত্যের সংগঠন- সিলেট সাহিত্য কেন্দ্র। প্রথম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ১০ অক্টোবর। সেদিন সিলেট সাহিত্যকেন্দ্রর একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছিল। গতকাল ১৫ অক্টোবর চতুর্থ সাহিত্যসভায় সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির আয়োজনে সিলেট নগরীর তালতলাস্থ পাপড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত সাহিত্যসভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
উৎসবমুখর পরিবেশে সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কবি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যসভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রের সদস্য সচিব ছড়াকার কামরুল আলম।
সিলেট সাহিত্য কেন্দ্রের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন- সভাপতি কবি মোঃ আমিনুল ইসলাম, সহসভাপতি কবি মোহাম্মদ আলমগীর ও কবি সরওয়ার ফারুকী, সাধারণ সম্পাদক ছড়াকার ও কথাসাহিত্যিক কামরুল আলম, সহসাধারণ সম্পাদক কবি ও কথাসাহিত্যিক মাহফুজ জোহা, সাংগঠনিক সম্পাদক ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন, সহসাংগঠনিক সম্পাদক কবি মোয়াজ্জিম আল হাসান, অর্থ সম্পাদক কবি মোহাম্মদ আলী আকতার, শিল্প-সংস্কৃতি সম্পাদক ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফ, অফিস সম্পাদক ছড়াকার জহুর মুনিম, প্রচার সম্পাদক ছড়াকার জুবায়ের নাবিল, প্রকাশনা সম্পাদক কবি ও বাচিকশিল্পী নাঈমুল ইসলাম গুলজার, পাঠাগার সম্পাদক কবি সোলেমান রাসেল, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি সুফি আকবর, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ছড়াকার ও শিশুসাহিত্যিক আবিদ সালমান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছড়াকার আব্দুস সামাদ।
এছাড়াও কমিটিতে পাঁচজন কার্যনির্বাহী সদস্য অর্ন্তভুক্ত করা হয়। এঁরা হলেন কবি কানিজ আমেনা, ছড়াকার নজমুল হক চৌধুরী, কবি মিলনকান্তি দাস, কবি মোঃ আব্দুল বাছিত, কবি জেসির আরাফাত।
সাহিত্য সভায় নবগঠিত কমিটি আগামী দুই বছরের জন্য বিভিন্ন কর্মসূচি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করে। সবশেষে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দুই বছর যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সবার দুআ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে হালকা আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।
সর্বশেষ খবর
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

