- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
» বাংলাদেশে একক কর্তৃত্ববাদের রাজনীতির জায়গা হবে না: যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সোহাদ কামালী
প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৪ | রবিবার
ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোঃ সোহাদ মিয়া কামালী বলেছেন, বাংলাদেশে একক কর্তৃত্ববাদের রাজনীতির জায়গা হবে না। ছাত্রজনতার আন্দোলনে দেশ আওয়ামী স্বৈরাচার মুক্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার ধৈর্য্য ধারণ করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা। গণতান্ত্রিক কাঠামো সংস্কার করে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাদ মিয়া কামালী আরো বলেন, প্রথমেই এ দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই যারা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে এই বিজয়কে আমাদের অর্থবহ করতে হবে। এ দেশের সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলো সুন্দরভাবে সংস্কার করে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এ দেশের জনগণকে উপহার দিতে হবে। জনগণ যেন স্বাধীনতা, গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাব, আপনারা ধৈর্য্য ধরুন, শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’
আমরা যদি মিলেমিশে আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে পারি, তাহলেই ১৮ কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে।’
‘আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব এবং এই দেশ মেরুদণ্ড-শিরদাঁড়া সোজা করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি। এই বীরের জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করব। অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে এই রাষ্ট্র হেফাজত থাকে সেজন্য আমাদের সর্তক থাকতে হবে,’ যোগ করেন তিনি।
এক বিবৃতিতে সাবেক ছাত্রদল ও বর্তমান বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার ধৈর্য্য ধারণ করা, শৃঙ্খলা ফিরিয়ে আনা। সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং সব গোষ্ঠীর সব ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সবাইকে সমভাবে যেন সমদৃষ্টিতে দেখি এবং এ দেশের সবাইকে আমরা যেন বাংলাদেশি হিসেবে দেখি।’
আওয়ামী সরকারের পতন প্রসঙ্গে বলেন- কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, একক কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশে রাজনীতি করবে তাদের কোনো জায়গা এ দেশে হবে না। এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই। এই দেশ সারা বাংলাদেশের সব মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে।’
বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন- লুটপাট হত্যা আমি কখনোই সমর্থন করি না এখনো করবো না। স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না, কোনো একক ব্যক্তিরও হতে পারে না। এই মুক্তি এই বিজয় আমাদের সবারই, আমাদের সবাইকে দেশকে হেফাজত করতে হবে বলেন তিনি।
সর্বশেষ খবর
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

