- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» মিশিগানে কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন সংবর্ধনা সম্পন্ন
প্রকাশিত: ০২. জুন. ২০২৪ | রবিবার
সুলায়মান আল মাহমুদ, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে : যুক্তরাষ্ট্রের মিশিগানে নান্দনিক আয়োজনে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন সংবর্ধনা। স্থানীয় সময় শনিবার (১ জুন) রাতে ইসলামিক সেন্টার অব ওয়ারেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ মাজিদ সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে গ্র্যাজুয়েশনপ্রাপ্ত কুরআনে হাফিজদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সনদপত্র ও পাগড়ী প্রদান করা হয়।
ইসলামিক সেন্টার অব ওয়ারেনের সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে ও প্রশাসনিক শিক্ষা সচিব আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সুমধুর কন্ঠে কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ মাজিদ সাজ্জাদুর রহমান। শায়েখের সুমধুর তেলাওয়াতে অনুষ্ঠানের উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার শায়েখ আব্দুল লতিফ আজম, প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, হাফিজ মিনহাজ আহমেদ ও হাফিজ বদরুজ্জামান প্রমুখ।
ইসলামিক সেন্টার অব ওয়ারেন থেকে যে দুইজন ছাত্র হিফয সম্পন্ন করে অতিথিদের কাছ থেকে সনদপত্র ও পাগড়ী নিয়েছেন তারা হলেন হামদান আহমেদ ও তাহসিন চৌধুরী।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ গণমাধ্যমকে জানান, ইসলামিক সেন্টার অব ওয়ারেন প্রতিষ্ঠা লগ্ন থেকে কুরআনের সুমহান শিক্ষায় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে এখানে প্রায় ১৮০ জন শিক্ষার্থী পাঠদান করে যাচ্ছে। সহীহ কুরআন শিক্ষা ও হিফজ সম্পন্ন করতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে চলেছে। তিনি আরো বলেন, সন্তানদেরকে কুরআনের আলোয় আলোকিত করতে অভিভাবকদেরকে ইসলামিক সেন্টারে ভর্তির আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।
অনুষ্ঠানে আসা শিক্ষার্থীর এক অভিভাবক শাব্বির আহমদ বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে আমার সন্তান কুরআন হিফজ করেছে বলে আমি গর্বিত। এজন্য ইসলামিক সেন্টার অব ওয়ারেনের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি এই দ্বীনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

