সর্বশেষ

» পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল

প্রকাশিত: ২১. এপ্রিল. ২০২৩ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশ-বিদেশের সকল মুমলিম উম্মাহকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঐতিহবাহী কানাইঘাট প্রেসক্লাব সভাপতি, এশিয়ান টেলিভিশন সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।

আজ শুক্রবার (২১ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক বুলবুল বলেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক-এই কামনা করছি

সাংবাদিক বুলবুল মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে ধনী-গরীব ধর্ম-বর্ণ, গোত্র, জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার আহবান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031