- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» বাংলাদেশের মানুষ এখন বিকল্প রাজনীতি চায়: সিলেটে নূরুল হক নূর
প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, বাংলাদেশে আমরা সম্প্রীতির রাজনীতি উপহার দিতে চাই। যে কারণে আমাদের প্রতিটি অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমন্ত্রণ করি। তাই খুব অল্প সময়ের মধ্যে গণঅধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।
নূর বলেন, বাংলাদেশের মানুষ এখন বিকল্প রাজনীতি চায়। বিগত বছরগুলোতে দেশের মানুষ দূর্বৃত্তায়নের রাজনীতি দেখেছে। এ থেকে জনগণকে মুক্ত করতে গণ অধিকার পরিষদ বিকল্প রাজনীতি উপহার দিতে চায়।
নুরুল হক নুর সুষ্ঠু নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নগরীর ধোপাদীঘির পূর্বপারস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর অঙ্গ সংগঠনের সহযোগিতায় গণ অধিকার পরিষদ সিলেট জেলা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গণ অধিকার পরিষদ সিলেট জেলা আহবায়ক রহমতে এলাহী লষ্করে নাইম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন ও ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বিপ্লব কুমার পোদ্দার, মিয়া মসিউজ্জামান, নাজমুস সাকিব, শহীদুল ইসলাম ফাহিম, যুগ্ম সদস্য সচিব ড. আজাদ আলী।
গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ চৌধুরী রাহাত এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর চৌধুরী সাজু, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ সভাপতি নাহিদ উদ্দিন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম তোফায়েল, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনয়ার সম্রাট, প্রবাসী অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতে সহ সভাপতি আব্দুস ছামাদ, যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি শাহ শামিম আহমেদ অপু, সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, সাধারণ সম্পাদক শাহিন মির্জা, মহানগরের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী, সাবেক সদস্য সচিব রুহুল আমিন, ছাত্র অধিকার পরিষদ শাবিপ্রবির সভাপতি মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাসেদ আহমেদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এবি আল মাহমুদ, সাধারণ সম্পাদক তারেক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সুমন আহমদ।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

