সর্বশেষ

» দুবাইয়ে কানাইঘাটের প্রবাসীদের সাথে আওয়ামী লীগ নেতা পলাশের মতবিনিময়

প্রকাশিত: ০৭. মে. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত কানাইঘাটী প্রবাসীদের সাথে মতবিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

শুক্রবার (৬ মে) কানাইঘাট প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- মস্তাক আহমদ পলাশ।

কমিউনিটি নেতা আনিসুর রহমানের সভাপতিত্বে এবং দেলোয়ার চৌধুরী ও ইকবাল হুসেনের যৌথ সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- দুবাই আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ, দেলোয়ার চৌধুরী, আনোয়ারুল হক, জগলু সুলতান, ইউপি সদস্য সোলেমান আহমেদ, ইউপি সদস্য মাহবুব, ফারুক আহমেদ, আলাউর রাহমান, শাব্বির আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- ছাত্র নেতা আবুজর,আব্দুল কাদির মুন্না প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ, প্রবাসীদের কারণে দেশের রেমিটেন্সের চাকা সচল রয়েছে। বর্তমান সরকার প্রবাসীদের প্রতি খুবই আন্তরিক। যার কারণে প্রবাসীদের কল্যাণে বাস্তবমুখী ও যুগান্তকারী অনেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30