- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» বিয়ানীবাজার লাউতা-মোল্লাপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২২ | রবিবার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। দেশে যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, তখনই জাতীয়তাবাদী শক্তি রুখে দাঁড়িয়েছে। এখনো দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করতে জাতীয়তাবাদী শক্তিকেই অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বিএনপির আজকের অবস্থানে আসার পেছনে অনেক ত্যাগী নেতাকর্মীদের অবদান রয়েছে। এরমধ্যে বিয়ানীবাজারের দুই কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ¦ কমর উদ্দিন ও উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল মতলিব ছিলেন অন্যতম। তাদের অবদান বিএনপি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি রোববার বিয়ানীবাজার উপজেলার লাউতা ও মোল্লাপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে কাছাটুলা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে যুক্তরাজ্য বিএনপি নেতা মরহুম আলহাজ¦ কমর উদ্দিন ও উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল মতলিব স্মরনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাতাবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী।
কাছাটুলা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন খাঁন জাহেদ, সহ-সভাপতি অহিদ আমদ তালুকদার, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মজির উদ্দিন মড়াই, উপজেলা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিনিয়র সহ-সভাপতি জামিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাছান মাহমুদ, লাউতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক বলাই মিয়া, ছাত্রদল নেতা আব্দুস শুকুর প্রমূখ।
ইফতারের পূর্বে যুক্তরাজ্য বিএনপি নেতা মরহুম আলহাজ¦ কমর উদ্দিন ও উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল মতলিবের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাছাটুলা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

