- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজি ১৪৩৯ টাকা
প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক:: দেশে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৪৮ টাকা দাম বাড়ানো হয়েছে।
নতুন এ দাম আজ রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি গ্যাসে কেজিপ্রতি ৪ টাকা বেড়েছে। বেসরকারি পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৪৩৯ টাকা। ফলে মার্চের তুলনায় এপ্রিলে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারে ৪৮ টাকা বেশি দিতে হবে।
ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬৪ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ০২ টাকা করা হয়েছে।
জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
সৌদি সিপি অনুসারে এপ্রিলে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে টনপ্রতি ৯৪০ এবং ৯৬০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় এপ্রিলের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ মূল্য ১১৯ টাকা ৯৪ পয়সা ধরে এপ্রিলে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৬৬০ টাকা, ১২ কেজির দাম ১৪৩৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১৪৯৯ টাকা, ১৫ কেজির দাম ১৭৯৯ টাকা, ১৬ কেজির দাম ১৯১৯ টাকা, ১৮ কেজির দাম ২১৫৯ টাকা, ২০ কেজির দাম ২৩৯৯ টাকা, ২২ কেজির দাম ২৬৩৯ টাকা, ২৫ কেজির দাম ২৯৯৮ টাকা, ৩০ কেজির দাম ৩৫৯৮ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৫৮ টাকা, ৩৫ কেজির দাম ৪১৯৭ টাকা এবং ৪৫ কেজির দাম পাঁচ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

