- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» কানাইঘাটিদের মিলনমেলা: লন্ডনে গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশনের সভা
প্রকাশিত: ২২. মার্চ. ২০২২ | মঙ্গলবার
চেম্বার প্রতিবেদক::
গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশন (জিডিএ) আয়োজিত কানাইঘাট তথা গাছবাড়ী এলাকার ইউকেতে বসবাসরত বাসিন্দাদের নিয়ে এক মত বিনিময় সভা গত সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিত হয়। “জিডিএ হসপিটাল” কার্যক্রমের সর্বশেষ তথ্য নিয়ে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। এটা যেন গাছবাড়ী তথা কানাইঘাটিদের এক মহা মিলনমেলায় পরিণত হয়।
জিডিএ সভাপতি আবুল ফাতেহ’র সভাপতিতে অনুষ্টিত এ সভা পরিচালনা করেন সেক্রেটারি সুলাইমান আহমদ পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ফারুক চৌধুরী ও সহ সেক্রেটারী মোস্তফা কামাল।
পুর্ব লন্ডনের একটি অভিজাত অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কাওসারুল আম্বিয়া।
গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশন (জিডিএ) প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। লন্ডনে বসবাসরত কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণিগ্রাম, ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ- এই তিন ইউনিয়নের বাসিন্দাদের সমন্বয়ে গাছবাড়ী এলাকার আর্থ সামাজিক, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য এই সামাজিক সংগঠনের জন্ম হয়। ‘জিডিএ হসপিটাল’ হচ্ছে গাছবাড়ী এলাকায় প্রতিষ্ঠিত এ সংগঠনের প্রথম মেগা প্রজেক্ট। ইতিমধ্যে জায়গা ক্রয়, মাটি ভরাট সহ যাবতীয় ইঞ্জিনিয়ারিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এমন অবস্থায় ৫ তলা বিশিষ্ট ৫০ শয্যার এ হাসপাতাল ভবন নির্মাণ কাজের উদ্ভোধন করা হবে আগামী জানুয়ারি মাসে।
লন্ডনের এই মতবিনিময় সভায় মূলত কানাইঘাটের সর্বস্তরের সূধীজনের মতামত নিয়ে আগামি দিনে কীভাবে হাসপাতাল কার্যক্রম এগিয়ে নেয়া হবে তার সুপরিকল্পনা গ্রহণ করা হয়।
ইউকেতে স্থায়ীভাবে বসবাস করা বিশিষ্ট জন জিডিএ কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। ব্যক্তিগত ভাবে তারা বিভিন্ন ধরনের সুপরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। আগামী দিনে জিডিএর সামগ্রিক কার্যক্রমে তাদের আর্থিক এবং মানসিক সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। এ সময় জিডিএ হাসপাতাল কার্যক্রমের খুটিনাটি বিস্তারিত আলোচনা করা হয়। এ সব তথ্য নিশ্চিত করেন গাছবাড়ী ডেভোল্যাপম্যান্ট এসোসিয়েশনের প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারী ইকবাল আহমদ চৌধুরী।
সুধীজনের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাও. আবু সাঈদ, দরীরুল ইসলাম ওবিই, ব্যরিষ্টার কুতুব উদ্দিন শিকদার এমবিই, বশিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, নাজিরুল ইসলাম, সাব্বির আহমদ চৌধুরী, মাও. রফিক আহমদ রফিক, মাও. আবুল হোসেন খান, মাস্টার আব্দুল মতিন, কামাল আহমদ, কয়ছর আহমদ চৌধুরী, শামীম আহমদ চৌধুরী, সাদেকুল আমীন, ভিপি খসরুজ্জামান খসরু, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, প্রফেসর আব্দুল মালিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রাক্তন সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ জুবায়ের, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্টাতা সহ সভাপতি সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, রশিদ আহমদ, হাফিজ মাহবুবুর রহমান, মখলিছুর রহমান, আবুল মনসুর চৌধুরী, মাও.দেলওয়ার হোসেন, ইউসুফ আহমদ, আহমদ ইকবাল চৌধুরী, নোমান আহমদ পাটোয়ারী, সালিক আহমদ, মাও. আবুল হাসনাত চৌধুরী, হারুনুর রশিদ, শামীম আহমদ, আবু সালেহ ইয়াহিয়া, জাকির হোসেন মিল্লাত, ইমরান আহমদ, খায়ের উদ্দিন চৌধুরী, ইমাদ উদ্দিন রানা, মাও. নুরুর রহমান চৌধুরী ও আবুল হারিছ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আনিসুল হক সকল সুধীজন উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

