- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» আলোচনা বসতে চায় ইউক্রেন, আত্মসমর্পণ না করলে আলোচনা নয়: রাশিয়া
প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: ন্যাটোতে যোগদানের বিষয়ে নিরপেক্ষতা এবং শান্তি চেয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন। তবে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী আত্মসমর্পণ করলেই সংলাপে বসা যাবে।
শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে এতথ্য জানানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোল্যাক রয়টার্সকে বলেছেন, ‘সম্ভব হলে আলোচনা করা উচিত। যদি তারা মস্কোতে আলোচনা করতে চায়, আমরা এতে ভয় পাই না। আমরা আমাদের নিরপেক্ষ অবস্থান নিয়ে কথা বলব।’
এক টেক্সট বার্তায় তিনি বলেন, ‘সংলাপের জন্য আমরা প্রস্তুত আছি। শান্তি স্থাপনে আমাদের অবিরাম প্রচেষ্টার একটি অংশ সংলাপ।’
এদিকে রাশিয়া বলছে, ইউক্রেনের সামরিক বাহিনী অস্ত্র জমা দিলেই সংলাপে বসা যাবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেছেন, ‘মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ইউক্রেনের সামরিক বাহিনী অস্ত্র জমা দিলেই তা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘মস্কো চায় না ‘নব্য-নাৎসিরা’ ইউক্রেন শাসন করুক।
ইউক্রেন বর্তমানে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের অংশ নয়। দেশটি অবশ্য রাশিয়ার বলয়ে থেকে বেরিয়ে এসে এই দুই সংস্থাতেই যোগ দিতে চায়।
সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীনতা পাওয়ার পর ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে ইউক্রেন পারমাণবিক সক্ষমতা হারাতে থাকে।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার নির্দেশ দেন এবং শুক্রবার রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয়।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

