- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» সারা দেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে : র্যাব ডিজি
প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার
চেম্বার ডেস্ক::র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তায় নিয়োজিত থাকবে র্যাব সদস্যরা।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে সর্বোচ্চ নজরদারি।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারের দেয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসব। সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছি আমরা।’
নিরাপত্তার দিকটি তুলে ধরে তিনি বলেন, ‘ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করেছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে।’
এ সময় তিনি সংস্থাটি থেকে যে তথ্য বা সমস্যায় সহযোগিতা পেতে ০১৭৭৭৭২০০২৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে গতকাল শনিবার মাতৃভাষা দিবসে জাতীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি জানান, দিবসটিকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। যেসব সড়কে চলাচল করতে বলা হয়েছে সেগুলোই যেন ব্যবহার করা হয় এবং উল্টো পথে কাউকে এদিন শহীদ মিনারে প্রবেশ না করার অনুরোধ জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

