- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» জগন্নাথপুর আশারকান্দি ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী খসরুকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ
প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২১ | সোমবার
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা আবু বকর খান খসরুকে নিয়ে কয়েকটি অনলাইন পত্রিকায় অপপ্রচারের নিন্দা জানিয়েছেন তার পরিবার। আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবী আবু বকর খান খসরুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে। ভুয়া তথ্য দিয়ে তার মরহুম দাদাকে রাজাকার বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে।
আবু বকর খান খসরুর ছোট ভাই আমির আহমদ খান ছাব্বির বলেন, কয়েকটি অনলাইনে আমার মরহুম দাদাকে রাজাকার হিসেবে বলা হয়েছে। আমার বাবা ছিলেন মরহুম আব্দুস শহিদ খান ও দাদা ছিলেন মরহুম ইসরাইল খান। সাংবাদিক অপূর্ব শর্মা সম্পাদিত ‘সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র’ বইয়ের কোথাও আমার দাদার নাম নেই। একটি কুচক্রিমহল জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে আমার ভাইয়ের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছেন। আমি এসব মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি একই সাথে সাংবাদিক বন্ধুদের প্রকৃত সত্য খুঁেজ বের করার অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, আমার বড় ভাই যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আবু বকর খান ইতোমধ্যে সৎ সুযোগ্য, নিষ্ঠাবান তরুণ ব্যক্তিত্ব হিসেবে ৮নং আশারকান্দি ইউনিয়ন নির্বাচনে নিজের শক্তিশালী অবস্থান তৈরী করেছেন। সুদুর প্রবাসে থেকেও তিনি এলাকাবাসীর কল্যাণে সব নিজেকে উজাড় করে দিয়েছেন। বিগত করোনাকালিন সময়ে যখন কথিত জনপ্রতিনিধিগণ নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন, সরকারী বরাদ্দ লুটেপুটে খেয়েছিলেন সেই সময়ে আবু বকর খান নগদ টাকা চাল ডাল তৈল সহ নিত্যপণ্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দলীয় আনুগত্য ও সামাজিক কর্মকান্ডের কারণে মনোনয়ন বোর্ডে আমার ভাই শক্তিশালী অবস্থান তৈরী করেছেন। এলাকাবাসীর বিশ^াস ও প্রত্যাশা আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ আবু বকর খানকে নৌকার মনোনয়ন প্রদান করবেন। আসন্ন নির্বাচনে আবু বকর খান সকলের দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

