সর্বশেষ

» জানুয়ারির মধ্যে ১৫ কোটি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন করোনা বাংলাদেশে অনেকটাই নিয়ন্ত্রণে। আগামী জানুয়ারির মধ্যে আরও ছয় কোটি ডোজ টিকা দেওয়া হবে। সবমিলে ১৫ কোটি টিকা দেওয়া হলে দেশের সাড়ে সাত কোটি মানুষ দুই ডোজ করে পেয়ে যাবেন।

 

শ‌নিবার (২০ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, টিকা দেওয়ার কারণে করোনা নিয়ন্ত্রণে আছে। এ জন্য দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। খেলাধুলা সচল হয়েছে। দেশ-বিদেশে আসা-যাওয়া শুরু হয়েছে। টিকা নেওয়ার কারণে মানুষ এখন আর করোনাকে আগের মতো ভয় পায় না। তবে করোনাকে অবহেলা করা যাবে না। করোনা এখনও চলে যায়নি। সবক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এর মধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে রয়েছেন। ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। জানুয়ারির মধ্যে সাড়ে সাত কোটি মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হবে। বাকি সাড়ে চার কোটি মানুষকে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা।

ফুটবল লিগে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পল্লী মঙ্গল সমিতি ৩-০ গোলে হরিরামপুর সাকুচিয়া ক্লাবকে হারিয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930