সর্বশেষ

» সিলেট ও ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক::  সিলেট ও ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে।

সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকারকে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930