সর্বশেষ

» গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ২৩. জুলাই. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক::করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। ফকির আলমগীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজিব। এ গণসংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর।

একুশে পদক পাওয়া এ গণসংগীতশিল্পীর মৃত্যুতে সংগীত ভূবনে শোকের ছায়া নেমে এসেছে।

গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরে মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বিদেহী  আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930