সর্বশেষ

» এবার ২ সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব গার্মেন্টস

প্রকাশিত: ১৩. জুলাই. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: করোনার উর্ধ্বমূখী সংক্রমণ প্রতিরোধে ঈদের পর থেকেই সর্বত্মক লকডাউন শুরু হতে যাচ্ছে। তখন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ থাকবে সব পোশাক ও শিল্প কারখানাও। মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত লকডাউন বিষয়ক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

 

এর আগে জারি করা প্রজ্ঞাপনে দেশের পোশাক খাতসহ সকল শিল্প কারখানা খোলা ছিল। কিন্তু এবারের লকডাউনে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ–পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই, অর্থাৎ কাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এরপর থেকেই, অর্থাৎ ২৩ জুলাই সকাল ছয়টায় আবার কঠোর বিধিনিষেধ শুরু হবে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ঈদের পর শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধে পোশাক কারখানাসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে।

গতবছরের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। সেই মাসেই সাধারন ছুটি ঘোষণা করে। তখন কিছু কারখানা বন্ধ করে দেওয়া হলেও অনেক কারখানা খোলা ছিল। পরে এপ্রিলের প্রথম সপ্তাহে সাধারণ ছুটি চলাকালেই কারখানা খোলে দেওয়া হলে শ্রমিকরা চরম ভোগান্তি পোহান। তারা কেউ পায়ে হেঁটে আবার কেউ অযান্ত্রিক যানে চড়ে কর্মস্থলে পৌঁছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930