- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» কাশ্মীরে আমরা ভারতের পতাকা উত্তোলন করব না: মেহবুবা মুফতি
প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক:: ১৪ মাস বন্দি থাকার পর কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গত শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনেই জম্মু-কাশ্মীর নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে নতুন করে সংগ্রামের ডাক দেন।
এদিন মেহবুবা বলেন, জম্মু-কাশ্মীরের পতাকা ফিরে না পাওয়া পর্যন্ত তিনি ভারতের জাতীয় পতাকা তুলবেন না। জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ফিরিয়ে না দেয়া পর্যন্ত তিনি নির্বাচনেও লড়বেন না। খবর দ্য ডন ও এনডিটিভির।
মেহবুবা মুফতির ওই দাবির পরিপ্রেক্ষিতে শনিবার ভারতের আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা আর ফিরিয়ে দেয়া হবে না।
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মন্তব্যের পর থেকে বিজেপি তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও এনেছে।
অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। জম্মু-কাশ্মীরের বিজেপির সভাপতি রবীন্দ্র রায়না শনিবার বলেন, ‘এই দেশবিরোধী মন্তব্যের জন্য মেহবুবাকে এখনই গ্রেফতার করে জেলে ঢোকানো উচিত।’
মেহবুবার মন্তব্য প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, জম্মু-কাশ্মীরের পতাকা ফিরিয়ে আনবেন বলে পিডিপি নেত্রী যে মন্তব্য করেছেন, তা ভারতের জাতীয় পতাকার প্রতি প্রকাশ্য নিন্দাস্বরূপ।
রবি শংকর প্রসাদ আরও বলেন, যথাযথ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করার পর গত বছর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষে বিপুল সমর্থনের ভিত্তিতে তা অনুমোদিত হয়।
মেহবুবার মন্তব্যের ব্যাপারে বিরোধীদের ‘নীরবতার’ সমালোচনা করেছেন রবি শংকর প্রসাদ। প্রায় ১৪ মাস বন্দি থাকার পর ১৩ অক্টোবর মেহবুবা মুক্তি পান। ১৫ অক্টোবর তিনি বৃহত্তর জোটের শরিক হন।
জোটটির লক্ষ্য ২০১৯ সালের ৫ আগস্টের আগে জম্মু-কাশ্মীরের যে অবস্থান ছিল, তা ফিরে পাওয়া। অর্থাৎ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার পুনর্বহাল। এ রাজনৈতিক অবস্থান নেয়ার পর শুক্রবার মেহবুবা সংবাদ সম্মেলনে আসেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

