সর্বশেষ

» নিয়োগের দাবিতে আমরণ অনশনে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক:: নিয়োগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার (২৫ অক্টোবর) আমরণ অনশন কর্মসূচি পালন করছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশীরা।

গত ১১ অক্টোবর থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। সে হিসেবে গত ছয় দিন ধরে আমরণ কর্মসূচি পালন করে যাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলপ্রত্যাশীরা।

চাকরিতে নিয়োগের দাবিতে গত ১০ মাস ধরে নানাভাবে আন্দোলন করছেন তারা। যৌক্তিক দাবি পূরণ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান নিয়োগপ্রত্যাশীরা।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930