- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» সরাসরি অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন প্রাথমিকের শিক্ষকরা
প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২০ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি হচ্ছে শিক্ষকদের। শিগগিরই এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। শিক্ষকরা ইএফটি’র (ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে জিটুপি পদ্ধতিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।
তিনি বলেন, প্রাথমিকের শিক্ষকদের বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা হতো সেটি সমাধানে অনেকদিন ধরেই মন্ত্রণালয় কাজ করছিল। খুব দ্রুত বিষয়টি স্থায়ীভাবে সমাধান করা হচ্ছে। শিক্ষকদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেয়ার জন্য অর্থ বিভাগের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই ইএফটির মাধ্যমে শিক্ষকদের ব্যাংক হিসাবে টাকা পৌঁছানোর ব্যবস্থা সম্পন্ন হবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয়ভাবে ইএফটির মাধ্যমে। তবে কিছু ক্ষেত্রে এই ইএফটির মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা এখনও হয়নি।
তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি কার্যক্রম চালু হয়েছে ইএফটির মাধ্যমে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন-ভাতাও ইএফটির মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা