- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
» বিয়ানীবাজারে স্বামীসহ নারী অধিকার কর্মীর বিরুদ্ধে হেফাজত নেতার মামলা
প্রকাশিত: ১৪. এপ্রিল. ২০২৫ | সোমবার
নিজস্ব সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে ধর্ম বিরোধী প্রচারণার অভিযোগে এক নারী অধিকার কর্মী ও তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হেফাজতে ইসলামের স্থানীয় নেতা মাওলানা আব্দুস সামাদ। আজ বিয়ানীবাজার থানায় উপস্থিত হয়ে তিনি দন্ডবিধি আইনের ১৮৬০ এর ২৯৫ (ক) ধারায় মামলাটি দায়ের করেছেন।
মামলার আসামী যুগল হলেন নাম ফারহানা আক্তার মনি ও জবলু হোসেন। ফারহানা আক্তার একজন তরুণ নারী অধিকারকর্মী। সে ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) নামক নারী অধিকার সংগঠনের সদস্য। তার গ্রামের বাড়ি উপজেলার তিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দাসউরা। তার স্বামী জবলু হোসেন একজন ব্যবসায়ী।
মামলার এজাহারে হেফাজতে ইসলামের নেতা অভিযোগ করেছেন যে,ফারহানা আক্তার নারী অধিকার সংগঠনের আড়ালে দীর্ঘ দিন থেকে গ্রামীণ নারীদের মাঝে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছেন। তিনি গ্রামের সহজ-সরল নারীদেরকে প্রজনন ও জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে সচেতন করার জন্য এমন সব প্রচারণা চালাচ্ছেন- যা ইসলামের মৌলিক বিধি-বিধান,ইতিহাস এবং ঐতিহ্যের পরিপন্থী।
তিনি কৌশলে,বিভিন্ন প্ররোচনার মাধ্যমে নারীদেরকে বিদ্রোহী করে তুলছেন। তার ইসলাম বিরোধী প্রচারণায় প্রভাবিত হয়ে অনেক নারী স্বামীর অবাধ্য হচ্ছেন। বিভিন্ন পরিবারে দ্বন্দ সৃষ্টি হচ্ছে। ফারহানা আক্তারের এসব কাজে অর্থায়ন সহ সকল সহযোগিতা করছেন তার স্বামী জবলু হোসেন।
উল্লেখিত অভিযোগগুলো উল্লেখ করে মামলার বাদী মাওলানা আব্দুস সামাদ আসামীদ্বয়ের গ্রেফতার এবং শাস্তি দাবী করেছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আশরাফুজ্জামান জানান,হেফাজতে ইসলামের নেতা লিখিতভাবে একজন নারী অধিকার কর্মী ও তার স্বামীর বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার অভিযোগ’ দাখিল করেছেন। পুলিশ তাঁর অভিযোগকে মামলা হিসেবে রেকর্ড করেছে। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

