সর্বশেষ

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৬ | বুধবার

চেম্বার ডেস্ক: সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক ও সমাজসেবী জাবেদ আহমদ।

অনলাইন নিউজ পোর্টাল সিলেটেরকন্ঠডটকের সম্পাদক ও প্রকাশক জাবেদ আহমদ এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় সাংবাদিক জাবেদ বলেন, একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।

তিনি বলেন, সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তির বারতা। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31